• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীর পুকুর থেকে দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি পুকুর থেকে সঞ্জিত দাস (৪২) নামের এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বড় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দুধ বিক্রেতা সঞ্জিত দাস ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপ‚জার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর শনিবার সকালে তারা সঞ্জিতের মরদেহের খোঁজ পান।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুও সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category