• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক ও ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাফেজ মো: জিয়াউর রহমান জিয়াকে কে সভাপতি এবং আব্দুল আজিজ সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন আওয়ামীলীগ এবং তুহিন হোসেনকে সভাপতি ও শাহিন আলম সঞ্চয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রনজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,প্রধান বক্তা রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়া রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা পারভিন,আব্দুল বারেক মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপন্দ্রেনাথ দত্ত দুলাল,সম্পাদক আক্কাস আলী,রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির জোসেন জয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ,ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category