রাণীনগর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে একডালা ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক কাউন্সিলে আসার পথে একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকের নেতিত্বে একটি সংঘবদ্ব দল কাউন্সিলে আসা বিএনপি নেতা কর্মিদের উপর হামলা ও মারপিটের ঘটনায় বিএনপির পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মিরা। আহতরা হলেন,যুবদল কর্মি শামীম,(২২)বিএনপি নেতা রফিকুল ইসলাম (৪৩) জুলফিকার আলি (৪৫) যুবদল নেতা আবু জাফের (৩৫) ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৪৫) আহতরা জানান, বৃহস্পতিবার গুয়াতা গ্রামে (সাবেক চেয়ারম্যান) মোসারবের বাড়িতে একডালা ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক কাউন্সিল উপলক্ষে সকাল থেকে নেতা কর্মিরা আসতেছিল ।
সকাল অনুমান ১১টার দিকে একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক তার সংঘবদ্ধ দল নিয়ে উজালপুর ব্রীজে ও কাজীপুর মোড়ে অবস্থান নিয়ে বিএনপি নেতা কর্মিদের উপর হামলা ও মারপিটে বিএনপির পাঁচজন নেতা কর্মি আহত হয়েছে আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়েছে।
এঘটনায় রাণীনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও ত্রি-বার্ষিক কাউন্সিলের দাইত্বরত নির্বাচন কমিশনার আতিকুজ্জামান (ভিপি) জাপান বলেন, শান্তপূর্ণ ভাবে কাউন্সিলে আসা নেতা কর্মিদের উপর হামলা ও মারপিট করা ন্যাক্কার জনক আমি এর ত্রীব্র প্রতিবাদ করছি।
এঘটনায় একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক বলেন, আমি তাদেরকে চিনিই না কে মারছে কে জানে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা আমার কাছে লিখিত বা মৌখিক কোন অভিযোগ করে নাই।