রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ তেল, গ্যাস,বিদুৎ, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রুব্য মুল্যে বৃদ্ধির প্রতিবাদে রাণীনগর থানা বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মসুচির অংশ হিসাবে সোমবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা বেবী ষ্ট্যান্ড বিএনপির কার্য্যলয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রাণীনগর থানা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খান রুকুর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ন আহবায়ক মোসারব হোসেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,আল ফারুক জেমস,নজরুল ইসলাম মাষ্টার,মেজবাউল হক লিটন,প্রভাষক জাকির হোসেন,মাহমুদুল হাসান মধু,মঞ্জু হোসেন, যুবদল নেতা এমদাদ হোসেন,মোজাক্কির হোসেন,ছাত্রদল নেতা জাহিদ হাসান শিমুল,নওসাদ আলি,সৈনিক দলের নেতা পাভেল হোসেন,সেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন,প্রমূখ।