গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন আলহাজ্ব এছাহক আলী। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই প্রার্থীতা ঘোষনা করেন তিনি। এছাহক আলী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহŸায়ক এবং রাণীনগর উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য।
এদিন দুপুরে রাণীনগর সদরের এছাহক আলী টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো: এছাহক আলী বলেন,আগামীর পথচলায় বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। নতুন উদ্যোম আর সঠিক নেতৃত্ব ছাড়া বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে ফিরছেন,সেহেতু উপজেলা বিএনপিকে নতুন করে চাঙ্গা করতেই মূলত তার সভাপতি পদে নির্বাচনে আসা। মাঠ পর্যায়ে ভোটারদের চাহিদার ভিত্তিতেই সভাপতি পদে তিনি প্রতিদ্ব›দ্বীতা করছেন বলে জানান তিনি। দীর্ঘদিন যাবত মাঠের নিপীড়িত ও নির্যাতিত বিএনপির নেতা-কর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন জানিয়ে তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের ভোটাররা তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে এই উপজেলা বিএনপিকে পুরোদমে এগিয়ে নেওয়ার দায়িত্বভার তাকেই দিবেন বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবু,উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সিনিয়র আহŸায়ক মোজাক্কির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজী শাহাবুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাছান আলী, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, কালীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল খালেক, উপজেলা তাঁতি দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,দীর্ঘ দিন পর আগামী ২৬অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বীকারী প্রার্থীরা মাঠ চষে বেড়ানো শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি পদপ্রার্থীতা ঘোষনা করেন আলহাজ্ব মো: এছাহক আলী।