মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কর্মসংস্থান সৃষ্টি ও হোল্ডিং ট্যাক্স কমানোসহ ৩৬ দফা প্রতিশ্রæতি দিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। শনিবার (১০ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মলেন করে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহার ঘোষণা শেষে উপস্থিতির পরিচয় বলতে চেয়ারম্যানের উপদেষ্টা পদ নিয়ে দুই গ্রæপের মধ্যে বাগবিতÐা ঘটনা ঘটে।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মধ্যে মডেল সিটি হিসেবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি।
এদিকে, ইশতেহার ঘোষণার শেষে জাতীয় পার্টির রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় না দেওয়ায়এ নিয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে তিনি মহানগরের যুগ্ম আহŸায়ক সালাউদ্দিন মিন্টুর উপর রাগারাগি করেন। তখন দুই পক্ষের বাগবিতÐা চলাকালীন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান জাতীয় পার্টির প্রার্থী স্বপন।
এবিষয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবী নিয়ে আমাদের এক কর্মীর বাগবিতÐা হয়। তার পদবীটা দিতে গিয়ে তিনি ভুল করেছেন। সেখানে তিনি তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটাতো উচিত নয়। একজন জ্ঞানী মানুষ কেন এটি করবে।
তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা কাউন্টারে নিয়েন না। ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যা হয়েছে এটা বিশাল কিছু না।