• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সফল উপজেলা চেয়ারম্যানের মতো সফল এমপি হতে চান শহিদুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ৩০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

সফল উপজেলা পরিষদ চেয়ারম্যানের সফল এমপি হতে চান এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি একজন দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধার সন্তান। শহিদুল ইসলাম শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের মাদারপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৯৭১ সালে বঙ্গন্ধুর ডাকে সারা দিয়ে দেশ মাতৃকার টানে নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন।

এ.ডি.এম শহিদুল ইসলাম সদা হাস্যজ্জল ও সদালাপি একজন মানুষ। তিনি সকল শ্রেণি পেশার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন উদীয়মান নেতা। সকল বয়সের মানুষের নিকট রয়েছে তার গ্রহণযোগ্যতা। সমাজের অবহেলিত ও দুস্থ্য মানুষ তার কাছে এলে অনায়াসে সেবার হাত বাড়িয়ে দেন তিনি। এজন্য একবার যে মানুষ তার আসে সেই লোক তার ব্যবহারে মুগ্ধ হয়।

তিনি নৌকা প্রতীকসহ তিনবার খড়িয়াকাজির চর ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সফলতার সাথেই ইউনিয়ন পরিষদের দায়ীত্ব পালন করেছেন। তার সাফল্য ঈর্শনীয়। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিক্ষানুরাগী এই তরুণ নেতা প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সময় পেলেই শিশুদের পড়াশুনার খোঁজ খবর নিয়ে থাকেন। তাছাড়া, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন। যাতে একটি শিশুও ঝরে না পড়ে।

তিনি আওয়ামী জন্মগতভাবেই আওয়ামী পরিবারের সন্তান। শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী রাজনীতিতে তার হাতে খড়ি। সেই সুবাদে তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শ্রীবরদী সরকারি কলেজে ক্রীড়া সম্পাদকের দায়ীত্ব পালণ করেছেন। বর্তমানে তিনি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এস.এস অনার্স কমপ্লিট করেছেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি প্রতিনিয়ত জনগণের সামনে তুলে ধরছেন। সময় পেলেই এ আসনের বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময়সহ দোয়া চেয়ে কোশল বিনিময় ও গণসংযোগ করে যাচ্ছেন। এসময় তিনি বলেন আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ব মানবতার মা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসনটি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। সেই সাথে এ আসনের সাধারন ভোটাদের সাথে নিয়ে এ আসনের উন্নয়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category