• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সভাপতি বাচ্চু,সম্পাদক মুক্তাদি রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত।সম্মেলনে আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে এবং সুবাস চন্দ্র বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধন করেন নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই)আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল,সাংগঠনিক সম্পাদক হাসানুর আল মামুন।অন্যদের মধ্যে,আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সম্পাদক আক্কাস আলী,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সহ-সভাপতি ফরিদা পারভিন,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,মহিলা বিষয়ক সম্পাদিকা শামীম আরা পারভিন লিজা, উপজেলা কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিকেল সাড়ে চারটায় আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category