• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আহত পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুস সাত্তার পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া ৭ নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকার বাসিন্দা।
জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। একদিন পর শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে।
পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাখ্খারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নাই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
রাবি’র তিন শিক্ষার্থীর চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে ভারতে
রাজশাহী অফিস: পুলিশের ছররা গুলিতে চোখে আঘাত পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ভারতে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন রামেকের চিকিৎসকরা। এদিকে তাঁদের বিদেশে চিকিৎসার খরচ দেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ওই তিন শিক্ষার্থী।
তাঁরা হলেন- আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন ইসলাম, ফারসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেসবাহুল ও মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলিমুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়, রামেক হাসপাতাল ‌ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছররা গুলিতে আহত ছয় শিক্ষার্থীর মধ্যে তিনজনের ‘ভিট্রিয়ল রেটিনাল ইনজুরির’ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য গত ১৪ মার্চ তাঁদের ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। তবে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়ে গত বুধবার সেখান থেকে তাঁদের ফেরত পাঠিয়েছেন চিকিৎসকরা। আল আমিন ও মেসবাহুল রাজশাহীতে ফিরেছেন। আলিমুল ঢাকায় পাসপোর্টের কাজ সেরে খুলনায় নিজ বাড়িতে গেছেন।
আইন বিভাগের আল আমিন ইসলাম বলেন, বিনোদপুর বাজারে সংঘর্ষে দিন আমরা বুঝতে পারিনি গুলি করা হবে। আকস্মিক আমাদের ওপর হামলা করা হয়। হামলার পর আমার শরীরের বিভিন্নস্থানে পিলেট রয়েছে। গলার নিচে প্রায় ২০-৩০ টা পিলেট রয়েছে। ঢাকায় আমাদের তেমন কোনো চিকিৎসা করা হয়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করা পরীক্ষার রিপোর্ট দেখে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।
তিনি আর‌ও বলেন, আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন খরচ বহন করতে চেয়েছেন।
ফার্সি বিভাগের মেসবাহুল বলেন, ঢাকায় যাওয়ার পর নতুন কোনো চিকিৎসা হয়নি, যা হওয়ার রাজশাহীতেই হয়েছে। চোখে এখনও গুলির ‘পিলেট’ আছে। ডান চোখে কিছুই দেখতে পারছেন না। চিকিৎসক বলেছেন, তাঁরা কোনো ঝুঁকি নিতে চান না, অপারেশন করতে হবে। সে জন্য ভারতে সার্জারি করতে ও চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
মার্কেটিং বিভাগের আলিমুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের খরচ বহনের বিষয়ে তিনি কিছু জানেন না, যোগাযোগও করেননি। বর্তমানে তিনি খুলনায় তার বাড়িতে রয়েছেন। তার ভারতে চিকিৎসার জন্য পাসপোর্ট তৈরি করা হয়ে গেছে। অতিদ্রæত তিনি যাবেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আল আমিন ও মেসবাহুলের পরিবারের সদস্যরা এসেছিলেন। তাঁদের চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে। সাধ্যের মধ্যে থাকলে শতভাগ খরচই দেওয়া হবে। বৃহস্পতিবার দু’জনকে পাসপোর্ট করতে পাঠানো হয়েছে।
এর আগে, গত (১১ মার্চ) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসে ক্যাম্পাসের দিকে ফিরছিলেন। বাসের সুপারভাইজারের সঙ্গে বাগবিতÐার জেরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ হয়। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৯০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর তিনজনকে পাঠানো হয় ঢাকায়। পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত ছয় শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেলের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছিল।
রাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ চোর রাজু গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ মোঃ রাজু ইসলাম (২৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।
শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তানোর থানার বহরইল দিঘীপাড়া এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল-সহ আসামি রাজু ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু ইসলাম, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার আমনুরা লক্ষীপুর মোড়ের মোঃ রুস্তুম আলীর ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার মোঃ তানজিম আহমেদ তার ফেসবুক আইডিতে তাদের একটি মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেয়। মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেখে গত (২১শে মার্চ) রাজু মোটরসাইকেলটি কিনতে চায় বলে তানমিজকে মোবাইলে ফোনে জানায়। তানজিম তাকে নগরীর হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড়ে আসতে বলে। তানজিম সেখানে গেলে রাজু মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে তানজিমকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বিকেল সাড়ে ৪টায় মোল্লাপাড়া কড়ইতলা মোড়ে যায়। সেখানে তানজিম মোটরসাইকেল থেকে নেমে মোবাইল ফোনে তার মায়ের সাথে মোটরসাইকেলটির দামদরের বিষয়ে কথা বলছিল। এ সুযোগে আসামি রাজু কৌশলে মোটরসাইকেলটি চুরি করে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে পালিয়ে যায়। তানজিম কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজুর মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পায়। তানজিমের মা কাশিয়াডাঙ্গা থানায় এ বিষয়ে অভিযোগ করেন।
অবশেষে বৃহস্পতিবার (২ত) মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সাংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার বহরইল দিঘীপাড়া এলাকা থেকে আসামি রাজু ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category