• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে ট্রাক ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত-২

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশরাফুল ও আবু কালাম নামে দুই জন নিহত হয়েছে। এদের একজন ভ্যান চালক অন্য জন যাত্রী। এরা সম্পর্কে মামা ভাগ্নে। ৩ মে বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চান্দাপাড়া এলাকায় (পল্লী বিদ্যুৎ দপ্তরের অদুরে) এই দূর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকাল আনুমানিক ৭ টায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুরের চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছুটে আসা একটি ট্রাকের সাথে বিপরীত মুখি একটি ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও যাত্রী ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের নম্বর (ঢাকা মেট্রো ট-১৩-৫৮২০) ট্রাকটি হোন্ডা কোম্পানীর মোটরবাইকেল নিয়ে নীলফামারীর ডোমার যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন পার্বতীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুবিপাড়া মহল্লার আবু কালাম (৫০) পিতা মৃত সুলতান ও আশরাফুল ইসলাম ওরফে মোড়ল (২২) পিতা আঃ মান্নান।

এ সময় ঘটনাস্হল থেকে ট্রাক ও ট্রাকের চালক রিয়াজুল ইসলাম (৩৮) কে আটক করা হয়েছে। সে দিনাজপুর পৌরসভার মির্জাপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার এস আই দীনেশ চন্দ্র ঘটনাটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category