• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সড়ক দূর্ঘটনায় প্রান গেলো সান্তাহার পৌর কর্মচারীর

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার – নওগাঁ আঞ্চলিক মহাসড়কে লাইট বিহীন ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় আনুমানিক ৭ টা ২০ মিনিটে সান্তাহার পৌর শহরের প্বার্শবর্তী নওগাঁর আঞ্চলিক মহাসড়কের কানাই ডাক্তার এর মোড়ের সাহাপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে মরদেহ উদ্ধার করছিল। নিহত আব্দুল কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে,এবং সে সান্তাহার পৌরসভায় কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকতসহ আরও অনেকে বলেন, আমরা পাশে কাজ করছিলাম। বুধবার সন্ধ্যার দিকে আব্দুল কুদ্দুস নওগাঁ থেকে সান্তাহারের দিকে আসার সময় সান্তাহারের দিক থেকে আসা লাইট বিহীন একটি বেপরোয়া গতির ট্রাক্টর নওগাঁর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাক্টরের লাইট বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুদ্দুস নিহত হয়।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কুদ্দুস আমার পৌরসভার কর্মচারী। তার মৃত্যুতে আমারা শোকাহত।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয় নাই। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে ঘটনাস্থলে থেকেই মরহেদ দিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category