• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া গতিতে চালিত ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজপাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category