• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪ আহত ৭

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে চালক নিয়ন্ত্রণ হারালে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে আগুন লেগে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার (১২ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ীর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category