• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় শুভ ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (১ ফেব্রুয়ারী ) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শুভ ইসলাম নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মোস্তফা। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category