এম, এ কাশেম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম শরফুুদ্দিন মামুন (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, মীরসরাই উপজেলার ৭ নং কাঁটাছরা ইউনিয়নের আব্দুস ছাত্তার ভুঞা বাড়ির মরহুম সফি ডাক্তার এর পুত্র মোঃ গোলাম শরফুুদ্দিন মামুন গতকাল সকালে বারইয়ারহাট পৌরসভা বাজারের মাছ বাজার এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওই দিন বাদ আছর মরহুমের নিজ বাড়ির সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিএনপি নেতা মামুনের জানাজায় দলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা শরিক হন।