• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৫

এম এ কাসেম / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় অধিবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতরা হলেন-নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর এলাকার মৃত কালা মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৬০) এবং রহিমা বেগম নামের এক মহিলা।
এদের মধ্যে আনোয়ার হোসেন ঘটনাস্থলে এবং রহিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
সূত্র জানায়, সকাল ৬ টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘সকাল ৬টা ১৫ মিনিটে খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে একজনকে মৃত এবং মুমূর্ষু অবস্থায় অপর দু’জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি।
তিনি আরো জানান- তবে, আমরা পৌঁছানোর আগে তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় অধিবাসীরা।’
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। দুর্ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে অপর একজন মারা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category