• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজির শাহ নামের একজন নিহত

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দ্রæতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এসড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিনগত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন নওগাঁ-চৌমাশিয়া (নওহাটামোড়) মহা-সড়কের হাট-চকগৌরী নামক স্থানে।
সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে স্থানিয় নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউপির পয়না গ্রামের মৃত তছির শাহ’র ছেলে আজির শাহ (৪৮) একজন পেয়ারা ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি নওগাঁ শহরে পেয়ারা বিক্রি করে বাই-সাইকেল যোগে বাসায় ফেরার পথে হাট-চকগৌরী নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে নওহাটামোড় অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। দূর্ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পেয়ারা ব্যবসায়ী আজির শাহ’র মৃত্যু হয়। খবর পেয়ে ফাড়ির পুলিশ লাশ উদ্ধার কওে ফাড়ীতে নিয়ে যায়। নিহতের পরিবার বা স্বজনরা কোন অভিযোগ করতে রাজি না হওয়ায় স্বজনদের নিকট মৃতদেহ হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category