পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় খড়ি বোঝাই কাঁকড়া ট্রাক্টরের ধাক্কায় সুজন (৪৩) নামের এক আদিবাসী নিহত হয়েছে। সে উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রের ছেলে। জানাগেছে, সোমবার বিকালে সুজন তার নিজ বাড়ি থেকে বের হয়ে গ্রামের মধ্যে পাকা রাস্তার উপর দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আশা একটি খড়ি বোঝাই কাঁকড়া ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ফলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #