বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট- খুলনা সড়কের সদর উপজেলার সিএনবি বাজার মাথাভাঙ্গা এলাকায় পরিবহন বাসের ধাক্কায় রাস্তায়ই প্রান গেল অজয় কুমার (৪০) নামের একজন পথচারীর। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৭ টার দিকে। নিহত অজিত কুমার রাখালগাছি মাথাভাঙ্গা এলাকার মানিক লালের ছেলে। বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, অজয় কুমার সকারে তার নিজ বসতবাড়ী হতে রাস্তায় বের হয়ে পাশর্^বর্ত্তি সিএন্ডবি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত চলন্ত একটি পরিবহনবাসের সাথে ধাক্কায় সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করে। আর এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। #