• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সুকুমার মন্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের ধান হাটায় এলাকায় নওগাঁ মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুকুমার মন্ডল নওগাঁ জেলার সদর থানার সতিস মন্ডলের ছেলে।
রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকালে নওগাঁ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মোহনপুর ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category