রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর রাণীনগরে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে মানিক (২০) নামে এক যুবক নিহত হয়েছে। একই মটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গোনা খানপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটলে তিনজন গুরুতর আহত হয়। আহতরা হলেন আত্রাই উপজেলার সুবর্ণকুন্ডু গ্রামের লঘুনাথ চন্দ্রের ছেলে মানিক (২০) নিখিল হালদারের ছেলে শিবেন হালদার (২৩) ও একই উপজেলার ভবাণীপুর গ্রামের গুপি হালদারের ছেলে খোকা (১৯) কে ঘটনাস্থল থেকে রাণীনগর ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা বলেনতারা তিনজন একই মটরসাইকেলে শুক্রবার রাতে বেপরোয়া গতিতে নওগাঁ-নাটোর আঞ্চিলিক সড়ক দিয়ে আত্রাই যাচ্ছিল। রাণীনগর উপজেলার গোনা খানপাড়া নামক স্থানে পৌঁছলে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে গেলে তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক হালদারের মৃত্যু হয়। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।