• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নগরীতে অটোর ধাক্কায় প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অটোর ধাক্কায় ববি (২৮), নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টায় মহানগরীর বোয়ালিয়া থানার রাণীবাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ববি, বোয়ালিয়া থানার রাণীনগর সিটি হাসপাতাল এলাকার মৃত তোতা ছেলে।
নিহতের চাচাত ভাই মোঃ মামুন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রাণীবাজার রোডে একটি অটো এক নারীকে ধাক্কা দিয়ে অটোর গতি বাড়িয়ে পালিয়ে যাচ্ছিলো। একই সময় ববি রাস্তা পার হচ্ছিলো। ওই সময় অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ববিকে ধাক্কা দিলে ববি রাস্তায় পড়ে যায় এবং অটোটি উল্টে পড়ে ববিকে চাপা দেয়। এতে ববি গুরুতর আহত হয়। ওই সময় স্থানীয় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় ববির মৃত হয়।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মেহেদী মাসুদ জানান, নিহত যুবকের পরিবার থেকে কোন অভিযোগ বা মামলা দেয়নি। তাছাড়া তারা নিজেরাই থানায় এসে অটো চালককে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই কোন মামলা হয়নি। নিহতের লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category