• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

রাজশাহীতে বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, আহত ১০ আটক ৭

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচির পথাসভা ও বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ সাতজনকে আটক থানা হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে এবং পৌনে ৪টার দিকে গণকপাড়া মোড়ে পুলিশের লঠিচার্জে অন্তত আহত ১০ জন হয়েছেন বলে দাবি করেছে বিএনপি নেতারা।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহারয়ার্দী হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীর অবস্থান কর্মসূচীর অনুমোদন ছিল দলীয় কার্যালয়ের সামনে ভ‚বন মোহন পার্কে। কিন্তু তারা অনুমদিত স্থানের বাইরে গিয়ে কর্মসূচী পালন করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের নির্দেশনা অমান্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে রাতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
আটককৃতরা অন্যদের মধ্যে রয়েছেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার ল²ীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদাক ও আহবায়াক কমিটির সদস্য গোলাম মোস্তাফা মামুন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়ে পথ সভা শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে গণকপাড়া মোড়ে আসলে সেখানে দ্বিতীয় দফায় লাঠিচার্জ করা হয়। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে দলীয় কর্যালয়ে চলে যায়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানায় বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category