• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার সদর উপজলোর দোস্তপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নাঈম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়ার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত নাইম সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের প্রবাসী আলম মণ্ডলের ছেলে। নাঈম তার মায়ের সঙ্গে নানার বাড়ি দোস্তপাড়া এলাকায় থাকতো।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে পাখিভ্যানে করে নাঈম বটতৈল-পোড়াদহ সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে পৌঁছালে একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে পাখিভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category