এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড় তাকিয়া বাজারের সন্নিকটস্থ খৈয়াছড়া ঝর্ণার রাস্তার মাথায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষ ঘটনায় শিক্ষার্থী সহ ১৮ জন আহত হয়েছেন । তাৎক্ষণিক পাওয়া খবরে প্রকাশ, মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা রাস্তারর মাথায় ২৬ জুন (বুধবার) দুপুর সোয়া ১ টার দিকে একটি লরি ও বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘উত্তরা’ সার্ভিস’র একটি বাসের সাথে সংঘর্ষে’র ঘটনা ঘটলে এতে ওই আহতের ঘটনা ঘটে।
দুর্ঘ’টনায় পতিত দু’টি যানবাহন একেবারেই দুমডে মুচড়ে যায় বলে প্রত্যক্ষ দর্শিরা জানিয়েছেন।এ ঘটনায় আহত হওয়া ১৮ জনের মধ্যে ৮/৯ জন ছিলো নিজামপুর বিশ্ব বিদ্যালয় কলেজ এর শিক্ষার্থী। তারা প্রতিদিনের ন্যায় ঘটনার দিন কলেজ ছুটির পর নিজ বাসা/বাড়িতে ফির ছিলো উক্ত উত্তরা সার্ভিস’র বাসটি তে করে। প্রতি মধ্যে বড় তাকিয়া বাজারের সন্নিকট ‘খৈয়াছড়া ঝর্ণা’র রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা লরিটির সাথে দুর্ঘটনায় পতিত হয়ে এই ঘটনা ঘটায়।
আহতদের মধ্যে কয়েকজন কে স্থানীয় মস্তান নগর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। কিন্তু, সেখানে আহতদের মধ্যে ৫/৬জনের অবস্থা সিরিয়াস হওয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল এ পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) পর্যন্ত আহত কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।দুর্ঘটনায় পতিত গাড়ি দু’টি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ।