এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
ঢাকা-সচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফোজদারহাট এলাকায় ফেনী- চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘স্টার লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা উপর উল্টে গেলে এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও কমপক্ষে ১৮ আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর সংকটাপন্ন অবস্থায় ৭ জন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা সেখানে চিকিৎসাধীন।
আর ও একজনের মৃত্যু হয়েছে বলে সূত্র জানায়। এ ঘটনায় বেশ কতোক্ষণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে হাজার হাজার গাড়ি আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যানজট নিরসন করার চেষ্টা করে যাচ্ছে বলে পাওয়া খবরে প্রকাশ। এ রিপোর্ট লেখার পূর্ব মূহুর্ত্ব (দুপুর ১ টা) পর্যন্ত হতাহতের কারো নাম-পরিচয় জানা যায়নি।