• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ মে, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় শাহিনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনা বেগম শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে শাহিনা বেগম নামের এক নারী ঝিনাইদহ শহর থেকে বাবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া
মহাসড়কের গাবলা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহিনা বেগম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category