• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অটো বোরাকের ধাক্কায় রহিমা (০৫) নামে এক শিশু নিহত হয়েছেন।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে দাদির কাছে আসার জন্য রাস্তার অপরদিক থেকে রহিমা রাস্তা পার হচ্ছিল। এমন সময় গাবতলি বাজারের দিক থেকে আসা বোরাক রহিমাকে ধাক্কা দিয়ে বোরাক রেখে পালিয়ে যায় ড্রাইভার। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রহিমা।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটো বোরাকটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি, করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category