• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাপায় আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩) বিকেলে খুলনা-মাওলা মহাসড়কের রাজপাট এলাকায় ঢাকাগামী রাজিব নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে রেখেছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ আল শাহরিয়ার খুলনা শহরের ১১২ বিকে মেইন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং জোবায়ের হাসনাত একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। গোপালগঞ্জের একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়েন এই দুই যুবক।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আবুল হাসান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলাম। চিকিৎসকরা দুইজনকে মৃত
ঘোষনা করেন। নিহতদের মরদেহ আমাদের ক্যাম্পে রয়েছে। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া চাপা দেওয়া যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকরাম হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category