• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে অটো-রিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অটো-রিকশার ধাক্কায় আমজাদ হোসেন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আমজাদ হোসেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের শমসের আলীর ছেলে। শুক্রবার দুপুরে আবাদপুকুর-রাণীনগর সড়কের খাগড়া মোড়েরর অদুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন দুপুরে আমজাদ হোসেন পায়ে হেটে সিম্বা বাজার থেকে বাড়ীতে ফিরছিলেন। এসময় খাগড়া মোড়ের অদুরে পৌছলে একটি অটো-রিকশা তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানেও না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category